শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যদৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
spot_img
spot_img

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ঘন কুয়াশার কারণে প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল পৌনে ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। এরআগে কুয়াশায় কিছুই না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন নদী পারের অপেক্ষায় থাকা যানবাহনের সিরিয়াল দ্রুত কমে যাবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments