
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারনে ডিএসই নোটিস দিলে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে-
রূপালী ব্যাংক: ব্যাংকটির গত ৩ জানুয়ারি শেয়ার দর ছিল ২৯ টাকা ৭০ পয়সা। ৯ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৩৭ টাকা ৫০ পয়সা উন্নীত হয়েছে।
ইউনিয়ন ক্যাপিটাল: কোম্পানিটির গত ১ জানুয়ারি শেয়ার দর ছিল ৮ টাকা ৫০ পয়সা। ৯ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা উন্নীত হয়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments