
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৮ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ২৭.১৭ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৩৬ কোটি ৩৭ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন লেনদেন হয় ৯ কোটি ৯ লাখ ৩ হাজার টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা রুপালি ব্যাংক পিএলসির সর্বচ্চো দর বেড়েছে ১৯.৭৫ শতাংশ। এবং ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের সর্বচ্চো ১৭.৮৬ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বসুন্ধরা পেপার, খান ব্রাদাস, এফএএস ফাইন্যান্স, এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, মাইডাস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং রুপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments