
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ১৬ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯১টি কোম্পানির মোট ১ কোটি ২৪ লাখ ৮৩ হাজার ৫০৬টি শেয়ার ৬৬ কোটি ৭১ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ৯ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সী পার্ল বিচ রিসোর্টের ৭ কোটি ৮৯ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং বেক্সিমকোর ৭ কোটি ৮ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- একমি পেস্টিসাইড, একমি ল্যাবরটরিজ, ওরিয়ন ফার্মা, খান ব্রাদার্স, প্রাইম ব্যাংক, সোনালী পেপার এবং বীচ হ্যাচারি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments