শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক বাড়লেও কমেছে শেয়ার দর ও লেনদেন
spot_img
spot_img

সূচক বাড়লেও কমেছে শেয়ার দর ও লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১৭ জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ার দর। সেই সাথে দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ২০.১১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৭ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১৪.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৬.২০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯০.৪০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৮.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১ টির, কমেছে ৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২০.১১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৬৭ লাখ ২৪ হাজার ৮২৪টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ৬৯৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৬০ কোটি ৮ লাখ ১১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৬ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২১ শতাংশ বা ১৩.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৩৩১.৬১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৮২.৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১২৯.৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯৭ টির, কমেছে ৭৯ টির এবং অপরিবর্তিত রয় ১৭৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৭.৭৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৬২ লাখ ৬ হাজার ৮২৪টি শেয়ার ১ লাখ ৯৩ হাজার ৬৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮০০ কোটি ৮৪ লাখ ৭১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪০ কোটি ৭৭৬ লাখ ৬০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩০ শতাংশ বা ৫৬.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৯৫.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১ টির, কমেছে ৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ৯৭৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ৬৪১ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৩৩৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments