মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনওটিটিতে ‘অ্যানিমেল’ মুক্তি ঠেকাতে মামলা
spot_img
spot_img

ওটিটিতে ‘অ্যানিমেল’ মুক্তি ঠেকাতে মামলা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত বছরের ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সন্দীপ রেড্ডি ভাংগার সিনেমা ‘অ্যানিমেল’। মুক্তির পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। আগে শোনা গিয়েছিল, ২৬ জানুয়ারি ওটিটিতে মুক্তি পাবে সিনেমাটি। তবে ছবিটির সহপ্রযোজনা প্রতিষ্ঠান সিনে ওয়ান স্টুডিওস লিমিটেড ‘অ্যানিমেল’-এর ওটিটি ও স্যাটেলাইট মুক্তি আটকাতে দিল্লি হাইকোর্টে মামলা করেছে।

এনডিটিভির খবরে জানা গেছে, সিনে ওয়ান স্টুডিও প্রাইভেট লিমিটেড মামলা করেছে ‘অ্যানিমেল’-এর মূল প্রযোজক টি-সিরিজের বিরুদ্ধে।
সিনে ওয়ানের দাবি, দুটি প্রযোজনা সংস্থার মধ্যে লভ্যাংশ ভাগাভাগি নিয়ে চুক্তি হয়েছিল। কিন্তু টি-সিরিজ এখনো তাদের কোনো অর্থ দেয়নি। এমনকি ছবির প্রচারসহ বিভিন্ন খাতে কত খরচ হয়েছে, সেটিও জানায়নি।
আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। সিনে ওয়ানের কর্ণধার মুরাদ খেতানি মামলাটি নিয়ে মুখ খুলতে চাননি।
‘অ্যানিমেল’ ছবিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, অনিল কাপুর, রাশমিকা মান্দানা, ববি দেওল ও তৃপ্তি দিমরি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments