সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিম্যারিকো বাংলাদেশের নতুন কান্ট্রি হেড সুমিতাভা বসু
spot_img
spot_img

ম্যারিকো বাংলাদেশের নতুন কান্ট্রি হেড সুমিতাভা বসু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীর্ষস্থানীয় এফএমসিজি প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ
লিমিটেড (এমবিএল)-এ কান্ট্রি হেড হিসেবে যোগদান করছেন সুমিতাভা বসু। ২৫
বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন সুমিতাভা বসু’র সফল ট্র্যাক-রেকর্ড এমবিএল-এর সাফল্যের অগ্রযাত্রাকে আরও মসৃণ করবে। সুমিতাভা বসু তার পেশাগত জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব প্রদান করেছেন।

বাংলাদেশে পারফেটি ভ্যান মেলে-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার হাত ধরেই এই প্রতিষ্ঠানের জনপ্রিয় ব্র্যান্ড চুপা চঝুপস দেশিয় বাজারে যাত্রা শুরু করে। এছাড়া, হেইনজ এবং হিমালয় ওয়েলনেসের মতো প্রতিষ্ঠানেও তিনি লিডারশীপ রোলে দায়িত্বপালন করেছেন। সুমিতাভা বসু ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং এক্সএলআরআই থেকে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রী অর্জন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি জেনারেল ম্যানেজমেন্ট, মার্কেটিং, সেলস, এইচআর ইত্যাদি বিভাগে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

সুমিতাভা বসুর দক্ষ নেতৃত্ব, দেশীয় বাজার সম্পর্কে গভীর ধারণা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অভিজ্ঞতা ম্যারিকো-তে বিভিন্ন সুফল বয়ে আনবে এবং উদ্ভাবন ও আধুনিকায়নের পাশাপাশি তার সুগঠিত কার্য-পরিচালন দক্ষতা ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখতে সাহায্য করবে।

ম্যারিকো-তে যোগদান প্রসঙ্গে সুমিতাভা বসু বলেন, “এমবিএল-এর সাথে যুক্ত হতে পেরে
আমি অত্যন্ত আনন্দিত। একদল প্রতিভাবান ও দক্ষ সহকর্মীদের সাথে কাজ করতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়। আমি এমবিএল-এর ব্যবসায়িক কর্মক্ষমতাকে ত্বরান্বিত করার লক্ষ্যে ভোক্তা- কেন্দ্রিক উদ্ভাবন এজেন্ডাকে অগ্রাধিকার প্রদানের চেষ্টা অব্যাহত রাখবো। পাশাপাশি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে সক্ষম অবকাঠামো তৈরিতে কাজ করবো। আর এক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা পাবো বলে আমি আশাবাদী।”

ম্যারিকো বাংলাদেশ সম্পর্কে- ১৯৯৯ সালে যাত্রা শুরু করা ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের সেরা ৩ এফএমসিজি বহুজাতিক কোম্পানির একটি এবং সৌন্দর্য ও সুস্বাস্থ্য খাতের পণ্য সমাহার সমৃদ্ধ বিশ্বস্ত একটি ব্র্যান্ড। কোম্পানিটি হেয়ার ও স্কিন কেয়ার, বেবি কেয়ার, এডিবল অয়েল এবং মেল গ্রুমিং ক্যাটাগরির ৪৩টি ব্র্যান্ড নিয়ে সারা বাংলাদেশে একটি শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। ইতোমধ্যে এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড প্যারাস্যুট অ্যাাডভান্সড ক্রমবর্ধমান একটি শক্তিশালী ভোক্তাশ্রেণীকে সাথে নিয়ে শীর্ষ ১০ বিশ্বস্ত ব্র্যান্ড এর মধ্যে স্থান করে নিয়েছে।

সম্প্রতি কিছু নতুন ব্র্যান্ড এবং পণ্য মার্কেটে নিয়ে আসার পরে কোম্পানি তাদের পণ্যে বৈচিত্র্য নিয়ে এসেছে; এর মধ্যে রয়েছে প্যারাস্যুট অ্যাাডভান্সড অনিয়ন এনরিচড কোকোনাট হেয়ার অয়েল, প্যারাস্যুট জাস্ট ফর বেবি রেঞ্জ, প্যারাসুট স্কিন পিওর রেঞ্জ এবং পুরুষদের জন্য শ্যাম্পু, ফেসওয়াশ, জেল ও ডিও সমৃদ্ধ স্টুডিও এক্স ইত্যাদি। মেইড
ইন বাংলাদেশ-এর গর্বিত অ্যাম্বাসেডর হিসেবে, ম্যারিকোর ৯৯% ভাগ পণ্যই বাংলাদেশে
উৎপাদিত হয় এবং এসব পণ্য নেপাল, ভুটান, ভিয়েতনাম, দুবাই, মিশর, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া এবং ইন্ডিয়ায় রপ্তানী করা হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments