সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন`মৌনতার মন ভাঙে না`
spot_img
spot_img

`মৌনতার মন ভাঙে না`

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মৌনতা দেখতে রূপবতী। কিন্তু সে বাকপ্রতিবন্ধী। কথা বলতে না পারলেও সে সবার কথা শুনতে ও বুঝতে পারে। সে বাকপ্রতিবন্ধী স্কুলে শিক্ষকতা করে। কায়েস নামে একটি ছেলের সঙ্গে মৌনতার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মৌনতাকে কায়েসের পরিবার মেনে নিতে চায় না। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মৌনতার মন ভাঙে না’।

বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় রাজীব মণি দাস রচিত নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। নাটকটিতে কায়েস চরিত্রটিতে রূপায়ন করেছেন গোলাম কিবরিয়া তানভীর। এছাড়াও অভিনয় করেছেন— নিশাত তাসনিম তমা, মোহাম্মদ বারি, সুজাত শিমুল, নিথর মাহবুব, সাহেলা আক্তার, আসমা শিউলি, ফরহাদ হায়দার, অপ্সরা শিকদার প্রমুখ।

এ প্রসঙ্গে তানভীর বলেন, বিটিভির স্ক্রিপ্ট যখন আসে তখন অনেক খুশি লাগে। এছাড়াও এই নাটকের স্ক্রিপ্ট অনেক ভালো। এতে কায়েস সমাজের সব বাঁধা ভেঙ্গে দিয়ে মৌনতাকে নিজের করে পেতে চায়। মৌনতাও তার ভালোবাসার বিশ্বাস রেখে কায়েসকে বিয়ে করতে চায়। নাটকটির মধ্যে সুন্দর বার্তা রয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments