
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২১ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৩০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৬০ টাকা ২০ পয়সা। এদিকে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের দর ২ টাকা ৯০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং কোহিনূর ক্যামিকেলস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের দর ২৮ টাকা ৯০ পয়সা বা ৬.০৩ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- কে এন্ড কিউ, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, খুলনা প্রিন্টিং, ডিজিআইসি, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ এবং প্রাইম ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments