
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২১ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫টি কোম্পানির মোট ৭৬ লাখ ৬৪ হাজার ২৯৯টি শেয়ার ৩০ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ডিবিএইচ ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন বেক্সিমকোর ৩ কোটি ৭০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং দেশবন্ধু পলিমারের ২ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- সী পার্ল বিচ রিসোর্টের ২ কোটি ৭৪ লাখ ৭৮ হাজার, ই-জেনারেশনের ২ কোটি ১০ লাখ ৮৩ হাজার, ইন্দো বাংলা ফার্মার ১ কোটি ১৭ লাখ ৪৯ হাজার, ন্যাশনাল ব্যাংকের ৯৯ লাখ, ওরিয়ন ফার্মার ৯৭ লাখ ১৫ হাজার, ওরিয়ন ইনফিউশনের ৯৪ লাখ এবং বিকন ফার্মার ৮৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments