
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আগামী ২৩ জানুয়ারি, ২০২৪ তারিখ (মঙ্গলবার) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটি কোনো ঋণ সুবিধা পাবেনা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments