
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দি পেনিনসুলা চিটাগংয়ের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের দুই প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ২৫ পয়সা লোকসান করেছিল।
চলতি হিসাববছরের দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৩০ পয়সা। গত বছরের একই সময়ে ১৯ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৭৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments