শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যবিশ্ব ইজতেমা উপলক্ষে চলবে স্পেশাল ট্রেন
spot_img
spot_img

বিশ্ব ইজতেমা উপলক্ষে চলবে স্পেশাল ট্রেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের ভ্রমণের সুবিধার্থে ১৭ জোড়া স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের উপস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান এ তথ্য জানান।

কামরুল আহসান বলেন, প্রতি বছরের মতো এবারও মুসল্লিদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে স্পেশাল ট্রেন চালু করেছে। এর মধ্যে শুধু ২ ও ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে দুটি জুম্মা স্পেশাল ট্রেন চলাচল করবে।

এছাড়া ৩ ও ১০ ফেব্রুয়ারি জামালপুর-টঙ্গী রুটে একটি স্পেশাল ট্রেন চলাচল করবে। আখেরি মোনাজাতের দিন (৪ ও ১১ ফেব্রুয়ারি) ঢাকা-টঙ্গী রুটে পাঁচটি ও টঙ্গী-ঢাকা রুটে পাঁচটি স্পেশাল ট্রেন চলাচল করবে। টঙ্গী-ময়মনসিংহ রুটে চলবে একটি স্পেশাল ট্রেন। পাশাপাশি টঙ্গী-টাঙ্গাইল রুটে একটি এবং ঈশ্বরদী-টঙ্গী-ঈশ্বরদী রুটে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে।

সকল আন্তঃনগর মেইল/এক্সপ্রেস ও লোকাল ট্রেনে কোচের প্রাপ্যতা এবং যাত্রী চাহিদা অনুযায়ী যথাসম্ভব অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments