
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৩ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৬টি কোম্পানির মোট ১ কোটি ৬৫ লাখ ৫৭ হাজার ৫২টি শেয়ার ৫৩ কোটি ৪৬ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে বাংলাদেশ স্টিল। কোম্পানিটির ১০ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন এবি ব্যাংকের ৭ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং একমি পেস্টিসাইডের ৬ কোটি ১১ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- সী পার্ল বিচ রিসোর্টের ৩ কোটি ৯২ লাখ ৭৬ হাজার, বেক্সিমকোর ২ কোটি ৫৭ লাখ, গ্রামীণফোনের ২ কোটি ৫৫ লাখ ৮২ হাজার, বীচ হ্যাচারির ২ কোটি ৪৩ লাখ ৮ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১ কোটি ৮৩ লাখ, খান ব্রাদার্সের ১ কোটি ৭৪ লাখ ২১ হাজার এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments