
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ২১ জানুয়ারি, ২০২৪ তারিখ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৩৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১৩১ কোটি ৯৪ লাখ ৩ হাজার টাকা লেনদেন হয় এবং ফরচুন সুজ লিমিটেড ১১৫ কোটি ৯২ লাখ ২১ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- ফু-ওয়াং ফুডস, দেশবন্ধু পলিমার, কর্নফুলি ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, বিএসসি, ব্র্যাক ব্যাংক এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments