রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওবিডিংয়ের অনুমোদন পেলো এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন
spot_img
spot_img

বিডিংয়ের অনুমোদন পেলো এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট : এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডকে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার অংশ হিসেবে বিডিংয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি এবং কাট-অফ প্রাইস নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল বুধবার বিএসইসির ৭৩৪ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।মূলধন সংগ্রহের মাধ্যমে কোম্পানিটি এলপিজি প্রকল্পের ব্যবসায় সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৯ সমাপ্ত সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৪৫.১৫ টাকা ও শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য ( পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত) ৩০.২০ টাকা।

কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.১৩ টাকা।

আরো উল্লেখ্য, বিগত ৫ টি আর্থিক বিবরণী অনুযায়ী কর পরবর্তী নীট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ২.২১ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লঙ্কা বাংলা ইনভেসমেন্ট লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments