
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৩-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ পয়সা। গত বছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ৫৮ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০ টাকা ১৭ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments