
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ার দরও। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ৬৮.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ১ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৮ শতাংশ বা ৬০.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৩.৯৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৯২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৬.৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭১ টির, কমেছে ৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৮.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৯ কোটি ৩৭ লাখ ১৬ হাজার ৭৮৭ টি শেয়ার ২ লাখ ৭২ হাজার ৭৯৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১২২ কোটি ৯ লাখ ৬ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৩১ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৩.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ১৫৩.৩৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৫১.৯৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.১৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১০৩.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪৫ টির, কমেছে ২০৭ টির এবং অপরিবর্তিত রয় ৪১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৬.৮৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৩২ কোটি ৫৯ লাখ ২১ হাজার ৫৫২টি শেয়ার ২ লাখ ৪৮ হাজার ২৯১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৭৯ কোটি ৭১ লাখ ৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৪২ কোটি ৩৮ লাখ ২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.২৩ শতাংশ বা ২১৪.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৭ হাজার ৬৪২.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫ টির, কমেছে ৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৭ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৮৩৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৭৮ লাখ ১০ হাজার ১০৩ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments