
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ৪ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি কোম্পানির মোট ৮২ লাখ ৩৬ হাজার ৫০৪টি শেয়ার ৪২ কোটি ৭৭ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে কর্নফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৭ কোটি ৮৯ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬ কোটি ১ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৩ কোটি ৮৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- স্কয়ার ফার্মার ৩ কোটি ৮৩ লাখ ১৭ হাজার, ফরচুন সুজের ২ কোটি ২৫ লাখ ১১ হাজার, বীচ হ্যাচারির ২ কোটি ১৫ লাখ ৭০ হাজার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ২ কোটি ৪ লাখ ৫ হাজার, খান ব্রাদার্সের ২ কোটি, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার এবং এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ১ কোটি ৫১ লাখ ১০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments