রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশাকিব নামটাই আমার মুখে সবসময় থেকে যাবে: অপু বিশ্বাস
spot_img
spot_img

শাকিব নামটাই আমার মুখে সবসময় থেকে যাবে: অপু বিশ্বাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের সফল জুটি শাকিব খান-অপু বিশ্বাস। বেশকিছু ব্যবসাসফল সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। দাম্পত্য কলহের কারণে মাঝে সম্পর্কে ফাটল ধরলেও তা আবারো মধুর হয়েছে। প্রায়ই পরস্পরকে নিয়ে ইতিবাচক মন্তব্য করতে শোনা যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘‘নিন্দুকেরা অনেক সময় বলে, ‘অপু বিশ্বাস সবসময় শাকিব শাকিব করে’। কেন করব না? কারণ আমি তো শাকিব নাম ছাড়া অন্য কিছু শিখিনি। আমি তো অন্য কারো নাম জড়াতে পারব না। নিন্দুকরা, দুঃখ হোক, কষ্ট হোক দয়া করে এটা মেনে নিবেন— শাকিব নামটাই আমার মুখে সবসময় থেকে যাবে। কারণ সে আমার সন্তানের বাবা।

‘ব্যক্তি মানুষকে নিয়ে কথা বলতে হলে বা আমার মেন্টর নিয়ে বলতে চাইলেও সেখানে শাকিবের নামই আসবে। শাকিব খান আমার কাছে আত্মবিশ্বাস, নির্ভরতার এক নাম। বলেন অপু বিশ্বাস।

শাকিব খান-অপু বিশ্বাস ৮০টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অপু বিশ্বাসের ক্যারিয়ারে শাকিব খানের অনেক ভূমিকা রয়েছে। এ বিষয়ে এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেছিলেন, ‘শাকিব খানের সঙ্গে আমি কাজ করেছি। একবাক্যে বলব, আমার অপু বিশ্বাস হওয়ার পেছনে অবশ্যই শাকিব খানের অবদান অনেক বেশি। অধিকার নিয়ে বলতে চাই, শাকিব খানের ক্যারিয়ারেও হয়তো অপু বিশ্বাসের সহযোগিতা ছিল। আর অনেকেই নিজের অবস্থান তৈরি করেছেন শাকিব খানকে ব্যবহার করে, তার সুযোগ নিয়ে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments