বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণচমক দেখালো পুঁজিবাজার
spot_img
spot_img

চমক দেখালো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দিন যত যাচ্ছে ততই বাজারের গতি বৃদ্ধি পাচ্ছে।  আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে চমক দেখিয়েছে পুঁজিবাজার। এ দিন ১ হাজার কোটি টাকা  ছাড়িয়েছে লেনদেন। শুধু লেনদেনই নয় পাশাপাশি সূচকের ব্যাপক উত্থান হয়েছে। এছাড়া বেশিরভাগ কোম্পানি ফ্লোর প্রাইস থেকে বের হয়ে শেয়ার দর বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৯ আগষ্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৪৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪৭.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৫৮.৩০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬৪.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫৪০.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৩টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১২৮ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৭.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৪ হাজার ৩৬৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৩.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ১০১১.১০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৩.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ১৪৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ২১৯টির, কমেছিল ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ৫৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ৩.৮৭ শতাংশ বা ৪৮০.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৮৮২.৩৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৩.৮৪ শতাংশ বা ২৮৮.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৮০১.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৭টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৮১২ টাকা। গত কার্যদিবসের  তুলনায় সিএসইতে লেনদেন কমেছে ২২ কোটি  ২২ লাখ ৭৯ হাজার ৪২৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments