বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeরাজনীতিবঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের মহানায়ক হয়ে উঠেছেন বঙ্গমাতার অনুপ্রেরণায় : মতিয়া চৌধুরী
spot_img
spot_img

বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের মহানায়ক হয়ে উঠেছেন বঙ্গমাতার অনুপ্রেরণায় : মতিয়া চৌধুরী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

রোববার দুপুর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা পরিষদের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সংসদ সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের মহানায়ক হয়ে উঠেছেন তাঁর সহধর্মিণী বঙ্গমাতার অনুপ্রেরণায়।’। মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গমাতা ছিলেন অত্যন্ত আন্তরিক। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন, তখন বঙ্গমাতা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মিদের সাহায্য করেছেন। বঙ্গবন্ধুকে যখন জেলে নিল, তখন বঙ্গমাতা পরিবার সামলানোর পাশাপাশি দলও পরিচালনা করেছেন। ’

তিনি বলেন, তিনি বঙ্গবন্ধুর দুঃখকে বুকে ধারণ করেছেন, সুখকে ধারণ করেন নাই। তিনি চাইলে বঙ্গভবনে থাকতে পারতেন। কিন্তু সেটা করেন নাই,। মতিয়া চৌধুরী বলেন, ‘তিলে তিলে সঞ্চয় করে বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছেন। মৃত্যুমুখেও তিনি বলেছেন, বঙ্গবন্ধুকে ছাড়া তিনি বেঁচে থাকতে চান না। শুধু লেখাপড়া করে রাজনীতির উপাদান পাওয়া যায়, তা নয়, তার বাইরেও গড়ে তোলার জায়গা রয়েছে, সেটা বঙ্গমাতার জীবনী থেকে পাওয়া যায়।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেনপানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা নাজমুল হক, সাধারণ সম্পাদক এম আনিসুর রহমান, আওয়ামী লীগ নেতা এম এ করিম ও মো. শফিউদ্দিন প্রমুখ। সূত্র : বাসস

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments