মঙ্গলবার, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আগামী সপ্তাহে উপজেলা নির্বাচনের চূড়ান্ত তালিকা
spot_img
spot_img

আগামী সপ্তাহে উপজেলা নির্বাচনের চূড়ান্ত তালিকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী সপ্তাহের শুরুতে উপজেলা পরিষদ নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বগুড়া জেলা নির্বাচন অফিস পরিদর্শনে এসে এ কথা জানান নির্বাচন কমিশন সচিব (ইসি) জাহাংগীর আলম।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে নির্বাচন কমিশন সচিব বলেন, চার ধাপে এবারে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ধাপে কোন উপজেলার নির্বাচন কবে হবে, তা আগামী রোববার বা সোমবারে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশনের প্রত্যাশা, উপজেলা পরিষদ নির্বাচন সকলের অংশগ্রহণে দ্বাদশ জাতীয় সংসদের চেয়েও প্রতিযোগিতামূলক হবে।

প্রতীক বরাদ্দের বিষয়ে ইসি সচিব জাহাংগীর আলম জানান, আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় সমর্থনে প্রার্থী ও প্রতীক বরাদ্দ রাখবে না। তবে অন্য কোনও দল চাইলে দলীয় সমর্থনে প্রার্থী ও প্রতীক ব্যবহার করতে পারে।

এ সময় বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামসহ উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছিল। আসনটিতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে। শুক্রবার ধামইরহাটে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করবেন। নওগাঁ যাওয়ার আগে বগুড়া নির্বাচন অফিস পরিদর্শন করেন ইসি জাহাংগীর আলম।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments