রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅভিমানে ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছাড়েন মাহি, তার স্থানে নেওয়া হল কৌশানিকে
spot_img
spot_img

অভিমানে ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছাড়েন মাহি, তার স্থানে নেওয়া হল কৌশানিকে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শুরুতেই নায়িকা হিসেবে ধরা হয়েছিল পরীমণিকে। কিন্তু পরীমণি ছবিটিতে অভিনয়ে সম্মত না হওয়ায় মাহিয়া মাহিকে নেওয়া হয়। অভিনয় শুরু করেও ব্যক্তিগত কারণ দেখিয়ে ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবিতে সড়ে যান মাহিও। সবশেষে সেই ছবির নেওয়া হল টালিউডের কৌশানি মুখোপাধ্যায়।

বৃহস্পতিবার কলকাতা থেকে উড়াল দিয়ে ঢাকায় এসেছেন কৌশানী। উত্তরায় দুদিন ধরে ছবির শুটিং করছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।

তিনি জানান, গত বছরের আগস্টে ‘ডার্ক ওয়ার্ল্ড’ ছবির শুটিং শুরু হয়। পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী নির্দিষ্ট সময়ে শুটিংস্পটে হাজির হন মাহি। মন দিয়ে কাজও করছিলেন। হঠাৎ সেই ছবি থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা বলেন মাহি। শুটিং শুরুর পর হঠাৎ মাহির এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছি। মনে করেছিলাম, ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, যা দ্রুতই সুরাহা করা হবে। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তারপর কৌশানির সঙ্গে কথা বলার পর ব্যাটে–বলে মিলে যায়। তিনি গল্পটা পড়ে কাজটি করতে বেশ আগ্রহী হন।

খোঁজ নিয়ে জানা যায়, সিনেমার নায়ক ও প্রযোজক মুন্না খান এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি চিত্রনায়িকা পরীমনির ভক্ত। তাই নায়িকা হিসেবে পরীমনিকেই এই সিনেমায় শুরু থেকে নিতে চেয়েছিলেন। প্রযোজকের ওই ধরনের কথার কারণে মাহি অভিমান করেছিল। এরপর আমি একাধিকবার মাহিকে বোঝানোর চেষ্ট করেছি। কিন্তু মাহি তাঁর সিদ্ধান্তে অনড়।

আমিও মাহির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি। এরপর আমার মতো করে অভিনয়শিল্পী খুঁজছিলাম। একটা সময় ভাবলাম, এবার তাহলে আর দেশ থেকে নয়, দেশের বাইরের কোনো নায়িকা নিয়ে কাজ করি। তারপর এখন শুটিং করছি আরকি।

ক্রাইম থ্রিলার ঘরানার ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে অভিনয়ে দেখা যাবে কৌশানিকে। ছবিতে আরও অভিনয় করছেন মৌসুমী, মিশা সওদাগর ও নবাগত মুন্না খান।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments