সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণআবারও পতনের বৃত্তে পুঁজিবাজার
spot_img
spot_img

আবারও পতনের বৃত্তে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ার দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ২৩.২৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৫ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৫ শতাংশ বা ৩৫.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৬.২৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮২.২১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫৭.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২ টির, কমেছে ২৫০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.২৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৩০ টি শেয়ার ৩ লাখ ২৯ হাজার ৬৮৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০৭৪ কোটি ৭৩ লাখ ৩৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৬ শতাংশ বা ২৩.২৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৩৭১.৫৪ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৯১.০৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৭২.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭৯ টির, কমেছে ২৭৮ টির এবং অপরিবর্তিত রয় ৩৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৩৫ কোটি ৬ লাখ ৬১ হাজার ৭৬৬ টি শেয়ার ৩ লাখ ১ হাজার ৫০৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১১৭৩ কোটি ৫৮ লাখ ৭৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯৮ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৮ শতাংশ বা ১০৭.১০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ২৯০.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২ টির, কমেছে ১৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫১ লাখ ৫ হাজার ৮৯৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments