মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedফোনের চার্জিং পরিষ্কারে যেসব বিষয় মাথায় রাখবেন
spot_img
spot_img

ফোনের চার্জিং পরিষ্কারে যেসব বিষয় মাথায় রাখবেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দিনের বেশিরভাগ সময় কাটে আমাদের মোবাইলফোন ব্যবহার করে। কর্মক্ষেত্রে হোক বা অবসর কাটাতে, ফোনই এখন অনেকের সঙ্গী। তবে ফোন ব্যবহার করার পাশাপাশি এটি পরিষ্কার রাখাটাও জরুরি। দীর্ঘদিন ধরে পরিষ্কার না করলে ফোনের নানা জায়গায় ময়লা জমতে থাকে। যেমন- চার্জিং পোর্টেও ময়লা জমে।

আর এই অংশে ময়লা জমলে চার্জ করার সময় সমস্যা দেখা দিতে পারে। তবে ফোনের এই অংশ পরিষ্কারের সঠিক নিয়ম অনেকেরই জানা নেই। অথচ এক্ষেত্রে সামান্য ভুল হলেই বড় ক্ষতি হতে পারে ফোনের। কীভাবে ফোন নিরাপদ রেখে দ্রুত এই ময়লা পরিষ্কার করবেন জেনে নিন:

প্রথমেই ফোনটি বন্ধ করে নিন। এতে ফোনের ভেতর ইলেকট্রিক পরিবহন বন্ধ হয়ে যাবে। কোনো কারণে কিছু সমস্যা হলেও ফোনের ততটা ক্ষতি হবে না।
এরপর ব্লোয়ার ব্যবহার করতে হবে। এটি দিয়ে খুব সতর্কভাবে চার্জিং পোর্টের ভেতর বায়ু ব্লো করতে হবে। এতে জমে থাকা ধুলোবালি ও ময়লা পরিষ্কার হয়ে যাবে অনেকটাই।
এবার একটি কটনবার দিয়ে খুব ধীরে ধীরে চার্জিং পোর্টের ভেতরের ময়লা পরিষ্কার করে নিন।
অনেকেই পরামর্শ দেন ফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করতে আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা উচিত। এতে আরও ভালো পরিষ্কার হয়। কটন সোয়াবের মাথায় এটি কয়েক ফোঁটা নিয়ে নিতে পারেন।
আবার ব্লোয়ার দিয়ে চার্জিং পোর্টের ভিতর বায়ু ব্লো করে শুকনো কটনবার দিয়ে আরও একবার ভিতরে পরিষ্কার করতে হবে।
এরপর ফোন সুইচ অন করে নিন। করে চার্জিং পোর্ট কাজ করছে কি না দেখে নিতে হবে।

এক্ষেত্রে কিছু ব্যাপারে খেয়াল রাখতে হবে-
মুখ দিয়ে অনেকে ফুঁ দিয়ে পরিষ্কার করলে ফুঁ এর সঙ্গে লালাও চলে যায় অনেকসময়। তাতে কিন্তু ফোনের ক্ষতি হতে পারে।
ভেজা কিছু ব্যবহার করা যাবে না। এতে ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি।
ধাতব জিনিস দিয়ে পরিষ্কার না করাই ভালো। কারণ এতে ইলেকট্রিক ব্যবস্থা নষ্ট হয়ে যেতে পারে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments