সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅভিনেত্রী অঞ্জনা ভৌমিক আর নেই
spot_img
spot_img

অভিনেত্রী অঞ্জনা ভৌমিক আর নেই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৭৯ বছরে চলে গেলেন টলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। বেশ কিছুদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আজ শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, ষাট থেকে আশির দশকের বাংলা সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী ছিলেন অঞ্জনা ভৌমিক। ‘চৌরঙ্গী’ ‘থানা থেকে আসছি’, ‘নায়িকা সংবাদ’-এর মতো সিনেমায় তার অভিনয় এখনও মনে রেখেছেন দর্শক। উত্তর কুমারের সঙ্গে তার জুটি দর্শকের কাছে খুব প্রিয় ছিল।

তবে একটা সময়ের পর আর অভিনয় জগতে ছিলেন না অঞ্জনা ভৌমিক। রুপালি দুনিয়া থেকে দূরে চলে যান তিনি। অভিনেত্রীর দুই মেয়ে নীলাঞ্জনা ও চন্দনা দুজনেই এক সময় অভিনয় করতেন। নীলাঞ্জনা এখন টেলিভিশনের খ্যাতনামা প্রযোজক। তার স্বামী যিশু সেনগুপ্ত টলিউডের হাল আমলের জনপ্রিয় অভিনেতা।

অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের প্রয়াণে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments