বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়মানবতাবিরোধী অপরাধ মামলায় ৭৮তম তদন্ত প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

মানবতাবিরোধী অপরাধ মামলায় ৭৮তম তদন্ত প্রতিবেদন প্রকাশ

ডেইলী শেয়ারবাজার ডেস্ক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় ৭৮তম তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। রাজধানীর ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে আজ এ প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হয়। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে।

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত আটক, অপহরণ ও নির্যাতনের পর ১১ জনকে হত্যার অভিযোগে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ ও কবিরহাট থানার বিভিন্ন এলাকার চারজনের বিরুদ্ধে এ তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আজ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এসময় সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান ও জ্যেষ্ঠ কর্মকর্তা এম সানাউল হক তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করেন। এটি তদন্ত সংস্থার ৭৮তম প্রতিবেদন। এ মামলায় সকল আসামি পলাতক থাকায় তাদের নাম ও পরিচয় প্রকাশ করেনি তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনটি ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া হবে। মামলাটি তদন্ত করেছেন তদন্তকারী কর্মকর্তা (আইও) মো. শাহ্জাহান কবীর।

মামলায় আইওসহ ২৮ জন সাক্ষীর জবানবন্দিসহ চারটি ভলিউমে মোট ২২২ পৃষ্ঠায় প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

মামলা-তদন্তের সার-সংক্ষেপ তুলে ধরে সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা এম. সানাউল হক সাংবাদিকদের বলেন, এ চার আসামির বিরুদ্ধে ২০১৭ সালের ১২ নভেম্বর তদন্ত শুরু হয়। দুই বছর ৯ মাসে আজ বুধবার ১২ আগস্ট তদন্ত সম্পন্ন হয়। সূত্র : বাসস

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments