
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৮ টাকা ৭০ পয়সা। এদিকে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের দর ১৬ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ১৪ টাকা ৫০ পয়সা বা ৯.৯৫ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- কুইন সাউথ, এস্কয়ার নিট কম্পোজিট, কাট্টালি টেক্সটাইল, প্রাইম টেক্সটাইল, হামিদ ফেব্রিক্স, গোল্ডেন সন এবং উত্তরা ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments