
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেস কার্যদিবস বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৬.৮৩ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৯ টাকা ১০ পয়সা। এদিকে সামিট পাওয়ার লিমিটেডের ৬.৫৫ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবংখান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৬.০৪ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরও রয়েছে- আইটিসি, জিএসপি ফাইন্যান্স, আমরা নেটওয়ার্ক, বেস্ট হোল্ডিংস, ইন্টারন্যাশনাল লিজিং, অগ্নি সিস্টেমস এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments