
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭ টি কোম্পানির মোট ৬৩ লাখ ৫১ হাজার ৯৫৪টি শেয়ার ৩৪ কোটি ৫ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৯ কোটি ২ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৮০ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং কর্ণফুলী ইন্স্যুরেন্সের ২ কোটি ২৯ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- বার্জার পেইন্টসের ১ কোটি ৯০ লাখ টাকার, আইএফআইসি ব্যাংকের ১ কোটি ৪৮ লাখ ১৮ হাজার, এডিএন টেলিকমের ১ কোটি ১৪ লাখ ৫৪ হাজার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ১০ লাখ ৪৩ হাজার, আমরা নেটওয়ার্কসের ১ কোটি ৬ লাখ ২৯ হাজার, গ্রামীণফোনের ১ কোটি ৭৬ হাজার এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের ৯১ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments