
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ২২.৯২ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৬ কোটি ৬ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন লেনদেন হয় ১ কোটি ৫১ লাখ ৬ হাজার টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্স লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ১৯.৬৭ শতাংশ। এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বচ্চো ১৮.৪৫ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- কুইন সাউথ, ভিএফএস থ্রেড ডাইং, এএফসি এগ্রো, এইচ আর টেক্সটাইল, সানলাইফ ইন্স্যুরেন্স, এ্যাকটিভ ফাইন কেমিক্যালস এবং জেমিনী সী ফুড পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments