
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২১.৫৮ শতাংশ। এছাড়াও বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের দর ১৭.০২ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং সাফকো স্পিনিং মিলস লিমিটেডের ১৫.৬৩ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ক্যাপিটাল, আফতাব অটোমোবাইলস, মিথুন নিটিং, বীকন ফার্মাসিউটিক্যালস, ইন্টারন্যাশনাল লিজিং, ইয়াকিন পলিমার এবং সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments