শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদর‍্যানকন মোটরবাইকের বন্ড অনুমোদন
spot_img
spot_img

র‍্যানকন মোটরবাইকের বন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে এক হাজার ৫০০ (পনেরশো) মিলিয়ন টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে র‍্যানকন মোটরবাইক লিমিটেড। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯০১তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্যমতে, র‍্যানকন মোটরবাইকের এক হাজার ৫০০ মিলিয়ন টাকার বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুল্লি রিডিমেবল জিরো কুপন বন্ড।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। যার অভিহিত মূল্য ২০৮১.৭১ মিলিয়ন টাকা। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লক্ষ টাকা। এটি ১২ থেকে ১১ শতাংশ ডিসকাউন্টে বিক্রি করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি ব্যাংক ঋণের কিছু অংশ পুনঃঅর্থায়ন করার পরিকল্পনা করছে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জারের দ্বায়িত্বে থাকবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। এছাড়াও উক্ত বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments