ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রথম প্রান্তিক (জানুয়ারি’২০-মার্চ’২০) ও দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমত, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপি্এস) হয়েছে ০.৪০ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ০.৭৩ টাকা।
হিসাববছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১.৫৫ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১.৪৩ টাকা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৮.৮৩ টাকা।
এছাড়া, দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫২ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.২৪ টাকা।
এদিকে, অর্ধবার্ষিকে ( জানুয়ারি-জুন’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯২ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.৯৯ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৩৬ টাকা। ৩০ জুন, ২০২০ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯.২৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments