
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৫ টাকা ২০ পয়সা। এদিকে এনআরবি ব্যাংক লিমিটেডের দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- আফতাব অটোমোবাইলস, বিবিএস ক্যাবলস, বিবিএস ক্যাবলস, মনোস্পুল পেপার, নাভানা সিএনজি, ফাইন ফুডস এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments