
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৪৬ কোটি ২২ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩১ কোটি ৯৯ লাখ ৬ হাজার টাকার। এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৮ কোটি ৯৫ লাখ ৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু ফেব্রিক্স, আলিফ ইন্ডাস্ট্রিস, ফু-ওয়াং ফুডস, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, ওরিয়ন ইনফিউশন, একটিভ ফাইন এবং রবি আজিয়াটা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments