ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট পিএলসির যৌথ উদ্যোগে বেসরকারি খাতের বিদ্যুতকেন্দ্র ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির কাছ থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুত কিনবে। ইতোমধ্যে বিপিডিবি কোম্পানিটিকে বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখ নির্ধারণ করে দিয়েছে।
বিপিডিবির চিঠি অনুসারে, আাগামী ১১ মার্চ ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। এরপর কোম্পানিটির কাছ থেকে উৎপাদিত বিদ্যুৎ কিনবে বিপিডিবি।
ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের উৎপাদনক্ষমতা ৫৮৪ মেগাওয়াট। নারায়ণগঞ্জের মেঘনাঘাটে অবস্থিত এই কেন্দ্রটি গ্যাস/আর-এলএনজি পরিচালিত। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস আলোচিত ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ৩৭.২৪ শতাংশ শেয়ারের মালিক।
উল্লেখ, ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের কাছ থেকে আগামী ২২ বছর বিদ্যুৎ কিনবে বিপিডিবি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments