সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপতন অব্যাহত: বিপাকে বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পতন অব্যাহত: বিপাকে বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৪ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে অধিকাংশ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান কমেছে। দিন শেষে ২৯.০৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৪ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৪ শতাংশ বা ৩৯.৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৭৫.২৪ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৪.৬৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৮.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫ টির, কমেছে ২১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.০৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ৬৯২ টি শেয়ার ১ লাখ ৯৯ হাজার ৫৮৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৯৩ কোটি ৬৭ লাখ ৯৫ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬২ শতাংশ বা ৩৯.৩৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২১৫.১৮ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৯২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৪৯.৮৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩.০৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১১৩.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১১০ টির, কমেছিল ২৪২ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৮.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৮১১ টি শেয়ার ২ লাখ ৩৪ হাজার ৮৩৮ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৯৮১ কোটি ৫৫ লাখ ২৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৮৭ কোটি ৮৭ লাখ ৩১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৬ শতাংশ বা ১০০.৯৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৭৪০.২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭ টির, কমেছে ১৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৬ কোটি ৩৪ লাখ ০৭ হাজার ৯৩৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ১৭ লাখ ৫৩ হাজার ২১৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ২৮১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments