সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণটানা পতনের পর অবশেষে উত্থান
spot_img
spot_img

টানা পতনের পর অবশেষে উত্থান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ৬ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে অধিকাংশ শেয়ারের দরও বেড়েছে। তবে দৈনিক লেনদেনের পরিমান কিছুটা কমেছে। দিন শেষে আজ ৪৪.৪৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৬ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩৪.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৬৬.১৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৩.০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৬.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬ টির, কমেছে ১৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৪.৪৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ১১ লাখ ৫ হাজার ৪১১ টি শেয়ার ১ লাখ ৮২ হাজার ৭৪৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৩০ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৪ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৪ শতাংশ বা ৩৯.৯৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ১৭৫.২৪ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.২৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৪৪.৬৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৪২ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১০৮.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১১৫ টির, কমেছিল ২১৪ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৯.০৪ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ৯১ লাখ ৮৫ হাজার ৬৯২ টি শেয়ার ১ লাখ ৯৯ হাজার ৫৮৭ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৭৯৩ কোটি ৬৭ লাখ ৯৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬৩ কোটি ২৮ লাখ ৪৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৮ শতাংশ বা ৪৯.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৭ হাজার ৬৪৫.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০ টির, কমেছে ১০৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৩৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৩৪ লাখ ০৭ হাজার ৯৩৭ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬ কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৫০১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments