বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণব্যাপক পতনে পুঁজিবাজার: রমজানের আগে দিশেহারা বিনিয়োগকারীরা
spot_img
spot_img

ব্যাপক পতনে পুঁজিবাজার: রমজানের আগে দিশেহারা বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৭ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে অধিকাংশ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান কমেছে। দিন শেষে আজ ১৫.১৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৭ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৬ শতাংশ বা ৫৩.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১১২.৭৬ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৩৫.৮৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২.০০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৪.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬ টির, কমেছে ৩০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৫.১৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৭১ লাখ ২১ হাজার ৫৬৬ টি শেয়ার ১ লাখ ৮৩ হাজার ৭২৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭০৩ কোটি ৭০ লাখ ৫৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩৪.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ১৬৬.১৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৪৩.০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১০৬.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৭৬ টির, কমেছিল ১৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৪.৪৪ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ১১ লাখ ৫ হাজার ৪১১ টি শেয়ার ১ লাখ ৮২ হাজার ৭৪৯ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৭৩০ কোটি ৩৯ লাখ ৪৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৬ কোটি ৬৮ লাখ ৮৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫৩ শতাংশ বা ৯৪.৫৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৫৫০.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪ টির, কমেছে ১৭০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ২০ লাখ ২০ হাজার ৮৬৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৩৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ১১ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ৫৭৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments