বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওটেকনো ড্রাগসের আইপিও অনুমোদন
spot_img
spot_img

টেকনো ড্রাগসের আইপিও অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলনের অনুমোদন পেয়েছে টেকনো ড্রাগস লিমিটেড। আজ ৭ মার্চ, ২০২৪ তারিখ (বৃহস্পতিবার) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯০২তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আইপিওর মাধ্যমে টেকনো ড্রাগস কাট অফ প্রাইসের ৩০ শতাংশ ডিসকাউন্ট সাধারণ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে কোম্পানিটি ১০০ কোটি টাকা উত্তোলন করবে।

আইপিও থেকে অর্থ উত্তোলন করে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী ফ্যাক্টরি), ভবন নির্মাণ (গাজীপুর ফ্যাক্টরি), আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

এর আগে ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ৭৪ পয়সা, পুনর্মূল্যায়ন ছাড়া যা ২২ টাকা ৫৭ পয়সা হয়। এসময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ০৮ পয়সা হয়েছে। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ৩ টাকা ২৫ টাকা হয়।

নিয়ম অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments