মঙ্গলবার, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসমাপ্ত সপ্তাহে লুজারের শীর্ষে যারা
spot_img
spot_img

সমাপ্ত সপ্তাহে লুজারের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৩ মার্চ থেকে ৭ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৯.৫২ শতাংশ। সপ্তাহটিতে এই কোম্পানির শেয়ারের লেনদেন হয়েছে ১৮৯ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা। যার দৈনিক গড় টার্নওভার মূল্য দাঁড়িয়েছে ৩৭ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকা। শেষ কার্যদিবসে শেয়ারটির সর্বশেষ দর হয়েছিলো ২৬ টাকা ৮০ পয়সা। কোম্পানিটি “বি” ক্যাটাগরির অধীনে রয়েছে।

এছাড়া আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড নন-কনভার্টেবল ফুললি রেডিমেবল কুপন বেয়ারিং বন্ডের ইউনিট দর ১৮.৫২ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের শেয়ার দর ১৬.৯০ শতাংশ কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিডি থাই অ্যালুমিনিয়াম, মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড, মুন্নো ফেব্রিক্স লিমিটেড, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments