ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস ১০ মার্চ, ২০২৪ তারিখ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ৩৫ কোটি ৬৪ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে গোল্ডেন সন লিমিটেডের ২৩ কোটি ১২ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৭ কোটি ০৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এই তালিকায় আরও রয়েছে- সেন্ট্রাল ফার্মা, বেস্ট হোল্ডিংস, ওরিয়ন ফার্মা, আফতাব অটোমোবাইলস, ফরচুন সুজ, লাভেলো এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


































Recent Comments