সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঅস্থির শেয়ারবাজারে দিশেহারা বিনিয়োগকারীরা
spot_img
spot_img

অস্থির শেয়ারবাজারে দিশেহারা বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১২ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে অধিকাংশ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১১.৩০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১২ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৫ শতাংশ বা ৫১.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ০০৬.৮৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০৯.৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৩.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৫ টির, কমেছে ৩০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১১.৩০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৩৪ লাখ ৭৪ হাজার ৭১১ টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ১২৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৬৩ কোটি ৫৩ লাখ ২৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১১ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৭ শতাংশ বা ১৬.৮৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৫৮.৩৯ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩২২.৬৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৯৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৭৫.৮৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৭৪ টির, কমেছিল ১৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৩.৯৩ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৮৩ লাখ ১৪ হাজার ৬৪৬ টি শেয়ার ১ লাখ ৮৭ হাজার ৬১৬ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৭৫৪ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৯০ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭১ শতাংশ বা ১২৪.১৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ২৬৩.২৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০ টির, কমেছে ১৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৪ লাখ ২১ হাজার ৭১৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২০ কোটি ৭৮ লাখ ৪১ হাজার ১৬৭ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩ কোটি ৮০ লাখ ১৯ হাজার ৪৪৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments