শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজারের সংশ্লিষ্ট কোম্পানি ও দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের বৈঠক
spot_img
spot_img

পুঁজিবাজারের সংশ্লিষ্ট কোম্পানি ও দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের বৈঠক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি দক্ষিণ আফ্রিকার ব্যবসায়িক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়। এই বৈঠকে সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন। বাংলাদেশের বৃহত ব্যবসায়ি সংগঠনগুলোও বৈঠকে উপস্থিত ছিলেন। মঙ্গলবার ১২ মার্চ, ২০২৪ তারিখ দক্ষিণ আফ্রিকার ব্যবসায়িক প্রতিনিধিদল বিএসইসি ও বিডার যৌথ উদ্যোগে একটি বৈঠক করে। দিনব্যাপী এই বৈঠক বিএসইসির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।

বৈঠকে থাকা পুঁজিবাজার সংশ্লিষ্ট কোম্পানিগুলো হলো- জেমিনি সি ফুড, ওয়ালটন গ্রুপ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, বিবিএস ক্যাবলস, বিডি থাই অ্যালুমিনিয়াম। এদিকে এই বৈঠকে উপস্থিত থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে প্রাণ অ্যাগ্রো, এসিআই অ্যাগ্রো, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, মেঘনা গ্রুপ, পারটেক্স ক্যাবলস।

এছাড়া বৈঠকে অংশ নেয়া ব্রোকারেজ হাউজগুলোর মধ্যে ছিল সিটি ব্রোকারেজ, ইউসিবি স্টক ব্রোকারেজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, লংকাবাংলা সিকিউরিটিজ। ব্যবসায়ি সংগঠনগুলোর মধ্যে ছিল এফবিসিসিআই, বিজিএমইএ, বেসিস, বিকেএমইএ, বিজিএমইএ বিশ্ববিদ্যালয়, বুটেক্স।

এই বৈঠকে অংশ নেন বেজা, বেপজা, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

সভায় দক্ষিণ আফ্রিকা-ইন্ডিয়ান ওশান রিম বিজনেস ফোরামের (আইওআরবিএফ) সভাপতি এবং আগত প্রতিনিধি দলের প্রধান নকুথুলা পেশেন্স নদলভুর নেতৃত্বে অংশ নেন দক্ষিণ আফ্রিকার ব্যবসায়িক প্রতিনিধিদল। এছাড়া বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ, সভার আলোচনার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা ও সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন সংশ্লিষ্ট খাতের প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। এই সভা শেষে বাংলাদেশের বৈদেশিক ব্যবসা-বাণিজ্যের ব্যাপক সম্প্রসারণ হবে বলে আশা করা যাচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments