
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১৩ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৯ টি কোম্পানির মোট ৩১৫ লাখ ১৬ হাজার ৯৩৬টি শেয়ার ১১ কোটি ৯ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির ৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন লাভেলো আইসক্রিমের ৭৪ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- এমারেল্ড অয়েলের ৩৯ লাখ ৮৮ হাজার টাকা, পদ্মা অয়েলের ৩৮ লাখ ২০ হাজার টাকা, এআইবিএল ফার্স্ট ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৩২ লাখ ৬৪ হাজার টাকা, রবি আজিয়াটার ৩০ লাখ ২৬ হাজার টাকা, গোল্ডেন সনের ১৮ লাখ ৭৭ হাজার টাকা, ই-জেনারেশনের ১৭ লাখ টাকা এবং বীচ হ্যাচারির ১৬ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments