
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১৪ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে কর্নফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ৭.৯৩ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪৫ টাকা ৩০ পয়সা। এদিকে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের ৬.১৭ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর ৫.২২ শতাংশ কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরও রয়েছে- আইসিবি ইসলামীক ব্যাংক, আফতাব অটোমোবাইলস, মুন্নু ফেব্রিকস, আরামিট লিমিটেড, জেমিনী সী ফুড, ফার্স্ট ফাইন্যান্স এবং তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments