ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ১৪ মার্চ, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে অংশ নেয়া ৩৪ কোম্পানির মোট ৩১ কোটি ৫১ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন করেছে রেনাটা লিমিটেড। কোম্পানিটির ১২ কোটি ৮০ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে ব্লকে। এদিকে ৪ কোটি ৫৫ লাখ ২৯ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে কর্ণফুলী ইন্স্যুরেন্স দ্বিতীয় স্থানে এবং ২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে বাংলাদেশ ফাইন্যান্স তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কেটে আরও লেনদেন করেছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, বেক্সিমকো, আনলিমা ইয়ার্ন ডাইং এবং নাভানা ফার্মা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments