শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদঅ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কর সুবিধার মেয়াদ বাড়ল
spot_img
spot_img

অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কর সুবিধার মেয়াদ বাড়ল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর কর সুবিধার মেয়াদ বেড়েছে। প্রতিষ্ঠানগুলো এক যুগ ধরেই মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর ১৫ শতাংশ হারে কর দিচ্ছে। চলতি অর্থবছরে প্রতিষ্ঠানগুলোর ওই সুবিধা উত্তীর্ণ হবে। এর আগেই সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড ১৫ শতাংশ কর সুবিধার মেয়াদ ২০২৬-২০২৭ করবর্ষ পর্যন্ত বৃদ্ধি করে এ সংক্রান্ত আদেশ জারি করেছে। আজ বৃহস্পতিবার ১৪ মার্চ, ২০২৪ তারিখ এনবিআর সূত্রে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, আয়কর আইন ২০২৩ ( ২০২৩ সালের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহ কর্তৃক মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর উদ্ভূত করের হার কমিয়ে ১৫ শতাংশ ধার্য করা হল। এতে আরও বলা হয়, এই কর হার অবিলম্বে কার্যকর হবে এবং তা ২০২৬-২৭ করবর্ষ পর্যন্ত বহাল থাকবে।

বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের তথ্য মতে, দেশে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সংখ্যা ৬৪টি। ২০১৩ সালের ২৭ নভেম্বর এসআরও এর মাধ্যমে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের কেবল মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর প্রদেয় আয়কর প্রজ্ঞাপন জারির তারিখ হতে ১০ (দশ) বৎসরের জন্য ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। যার মেয়াদ ২০২৩-২০২৪ করবর্ষে উত্তীর্ণ হয়েছে।

উল্লেখ, সম্প্রতি পূর্বের কর হার বহাল রাখতে কোম্পানিগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস আবেদন করে। সংগঠনটি পুঁজিবাজারের সাম্প্রতিক সংকটকালীন মুহূর্তে বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির নিমিত্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসমূহের আয়কর ১৫ শতাংশ নির্ধারণ করতে অনুরোধ করেছে বলে জানা গেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments